বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশে শীতের প্রকোপ বেড়ে চলেছে। সিলেটজুড়েও বাড়ছে শীত। এমন সময়ে খেটে খাওয়া হতদরিদ্র মানুষ বহুকষ্টে জীবনযাপন করছে। তাই হতদরিদ্র মানুষের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা উত্তর জামায়াতে ইসলামীর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও গ্রামে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা উত্তরের সেক্রেটারি মো জয়নাল আবেদীন ও সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলীয় নেতা আবিদ, শিকদার, কবির আহমদ, সুলতান আহমদ, আব্দুল কাইয়ুম, আজিজুর রহমান ও রফিকুল হক কাওসার। সংবাদ বিজ্ঞপ্তি