কোম্পানীগঞ্জে চোরাই মালামাল উদ্ধার || ৫ চোর ও অন্যান্য মামলায় গ্রেফতার ৪

প্রকাশিত May 4, 2023
কোম্পানীগঞ্জে চোরাই মালামাল উদ্ধার || ৫ চোর ও অন্যান্য মামলায় গ্রেফতার ৪

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ চোরাই মালামাল উদ্ধার করেছে। গ্রেফতার করেছে ৫ চোরকে। এছাড়া বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার, ৪ মে রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার পাড়ুয়া এলাকা হতে পেনাল কোডের আসামি মো আকাশ চৌধুরী (২৫, পিতা হারুন চৌধুরী), সুমেল আহমেদ (২০, পিতা বাবুল মিয়া), মো দেলোয়ার হোসেন (২৩, পিতা মো শফিক মিয়া), লায়েক আহমদ (২৬, পিতা নিজাম উদ্দিন) ও মো ফুয়াদ মিয়া ওরফে গুলি কামালকে (২০, পিতা মো আব্দুল কাদির) গ্রেফতার করেন।
পরে পুলিশ তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ৩টি সিলিং ফ্যান ও ১টি পানির পাম্প উদ্ধার করে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাতে পাড়ুয়া হুমায়ুন রশিদ চৌধুরী স্কলার্স হোম কিন্ডার গার্টেন হতে ১২টি সিলিং ফ্যান ও ১টি পানির পাম্প চুরি হয়। এ ঘটনায় মামলা রুজু হলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ উল্লেখিত আসামিদেরকে গ্রেফতার করে।
এছাড়াও পৃথক অভিযানে এএসআই মোখলেছুর রহমান ও এএসআই মোফাজ্জল হোসেন ৩ জন টি পরোয়ানাভুক্ত আসামি এবং এসআই জনার্দন তালুকদার ১ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করেন। তথ্য বিবরণী