কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকালে গ্রেফতার ৮

প্রকাশিত December 8, 2025
কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকালে গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকালে ৮ জন গ্রেফতার হয়েছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে রবিবার (৮ ডিসেম্বর/২৩ অগ্রহায়ণ) অবৈধভাবে বালু-পাথর উত্তোলন রোধে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলা ও ভোলাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপজেলার অধিবাসী ইউসুফ (১৯, পিতা ইয়াকুব আলী, টুকেরগাঁও), সাচ্চু মিয়া (৪৫, পিতা নূর ইসলাম, টুকেরগাঁও), আমিন (২০, পিতা তাজিন ইসলাম, টুকেরগাঁও), জিয়া (৪৮, পিতা আব্দুল আহাদ, দক্ষিণ রাজনগর), মো তাজুল ইসলাম (৩৬, পিতা গাজীউর রহমান, দক্ষিণ রাজনগর), জামাল হোসেন (৩৮, পিতা মোক্তার হোসেন, খায়ের গাঁও), মো মানিক মিয়া (৩৫, পিতা আব্দুস সোবাহান, কালাইরাগ) ও জাকির হোসেনকে (২৬, পিতা কমরু মিয়া, পাড়ুয়া) গ্রেফতার করা হয়।
আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে।