কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী

প্রকাশিত July 13, 2022
কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছ।
বুধবার বিকেলে রাজনগর নতুন বাজারে অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রহিমের পরিচালনায়ে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা মো শামীম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক মাসুক মেম্বার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ইসলামপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জসু, যুগ্মসম্পাদক আবু সালাম প্রমুখ।
পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি