নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কোম্পানিগঞ্জ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, ২০১১ সালের ২ আগস্ট কোম্পানিগঞ্জ উপজেলার হায়দরী বাজার সংলগ্ন শামাসি সেতু এলাকায় সশস্ত্র হামলায় একজন খুন হন। এ ব্যাপারে দায়েরকৃত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পলাতক পলাতক ছিল।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট ও র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল শনিবার (৬ ডিসেম্বর) আনুমানিক দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলী হোসেন ওরফে আলীকে (৪৫, পিতা সৈয়দুল ইসলাম, পূর্ণাছগ্রাম, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।