কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের বিভাগীয় মাসিক সভা সোমবার সিলেটের জৈন্তাপুরে সাইট্রাস গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় সিলেট অঞ্চলের সকল জেলায় বোরো বীজতলা ও চারা রোপণ, সেচ ব্যবস্থাপনা ও পতিত জমি চাষের আওতায় আনয়নে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে সভাপতি সহ উপস্থিত সকল কর্মকর্তা সাইট্রাস গবেষণা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের পিএসও ড লুতফুর রহমান, মৌলভীবাজারের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও ড হায়দার আলী, বিএডিসি (বীজ বিপণন) সিলেটের উপপরিচালক সুপ্রিয় পাল ও এসআরডিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের সিএসও ড মনফিক আহমদ চৌধুরীসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল জেলার উপপরিচালক, মনিটরিং অফিসার ও সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা। সংবাদ বিজ্ঞপ্তি