কিশোর বাতায়ন প্রতিযোগিতা বিষয়ে সুনামগঞ্জে প্রেস বিফ্রিং

প্রকাশিত October 23, 2017
কিশোর বাতায়ন প্রতিযোগিতা বিষয়ে সুনামগঞ্জে প্রেস বিফ্রিং

সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন-এ টু আই প্রোগ্রামের আওতায় জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ায় অনুষ্ঠান উদ্ভাবনের খুঁজে সুনামগঞ্জে প্রেস বিফ্রিং করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদফতরের উদ্যোগে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক মো কামরুজ্জামান চৌধুরী শাফি, দৈনিক সুনামঞ্জের ডাক সম্পাদক শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ। সভাপতিত্ব করেন, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন। পরিচালনায় ছিলেন, এবিএই অপারেটর মো শরীফ হোসেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো কামরুজ্জামান প্রধানমন্ত্রীর এই এ টু আইর কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিতে উপস্থিত সংবাদকর্মীদের প্রতি আহবান জানান।