কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্যামিলি ডে ট্রিপ অনুষ্ঠিত

প্রকাশিত August 8, 2025
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্যামিলি ডে ট্রিপ অনুষ্ঠিত

বদরুল মনসুর, কার্ডিফ, ব্রিটেন : কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্যামিলি ডে ট্রিপ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস সাফারি পার্কে কোচ বহরে এই আনন্দ আয়োজন করা হয়। বনভোজনে বিভিন্ন পরিবার থেকে নিয়ে আসা বিরিয়ানি, পিঁয়াজি, সন্দেশ, সালাদ, ফল ও মিষ্টি সহ নানা ধরনের মজাদার খাবার ভাগাভাগি করে খাওয়া হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহীদুল্লাহ্র সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি এম আসকর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডিরেক্টর নজির উদ্দিন, কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ক্বারী মোজাম্মেল আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ মিয়া, মাওলানা হারুনুর রশিদ, ফটো সাংবাদিক সেবুল আলী, আব্দুল মোত্তালিব ও কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব মৌলভীবাজারের ফাউন্ডার্স ডিরেক্টর রকিব উজ্জামান মনসুর ও অন্যান্য নেতা।
জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ব্রিটেনের সামার হলিডে আমেজের শুরুতে নির্মল প্রাকৃতিক সৌন্দর্য ও অনাবিল আনন্দ উপভোগ করতে এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন
আব্দুল হান্নান শহীদুল্লাহ্ আগামী দিনে সংগঠনের প্রতিটি উদ্যোগে সবার সহযোগিতা কামনা করেন।
সংগঠনের জেনারেল সেক্রেটারি এম আসকর আলী ও অন্যতম ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার বলেন, এই আয়োজনের উদ্দেশ্য যান্ত্রিক জীবনে আনন্দ ভাগাভাগি ও ভ্রাতৃত্ববোধ তৈরি করা।