আতিকুল ইসলাম, কার্ডিফ, যুক্তরাজ্য : ব্রিটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সেন্টার উদ্বোধন করা হয়েছে।
আনন্দঘন পরিবেশে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সোমবার, ১০ জুন এই সেন্টার উদ্বোধন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসকর আলীর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সুনামগঞ্জ এসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান সিরাজ আলী, বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি হারুন তালুকদার, ওয়েলস আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক লিয়াকত আলী, নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান, সদস্য সচিব রকিবুর রহমান, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ারের ডিরেক্টর শফিক মিয়া, নজির উদ্দিন, মাহমুদ হোসেইন ও মাহমুদ মিয়া চৌধুরী।
এ সময় ঘোষণা করা হয়, কমিউনিটির প্রয়োজনে সেন্টারটি সবাই ব্যবহার করতে পারবেন।
এছাড়া ওয়েলফেয়ারের পক্ষ থেকে জনসাধারণের জন্য ইমিগ্রেশন, হাউজিং, কনস্যুলার ও হেলথকেয়ারসহ প্রয়োজনীয় সেবা এখানে দেওয়া হবে।
মিলাদ পরিচালনা করেন আনজুমানে আল ইসলাম ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ, জালালিয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির এবং কারী শাহ মোহাম্মদ তসলিম। দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ইমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।
উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিউনিটির উন্নয়নে ও মানবতার কল্যাণে নিরলস কাজ করে চলেছে।