কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসার যাত্রা শুরু ৬ সেপ্টেম্বর

প্রকাশিত August 13, 2025
কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসার যাত্রা শুরু ৬ সেপ্টেম্বর

মোজাম্মেল আলী, কার্ডিফ, যুক্তরাজ্য : ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নতুন প্রজন্মের সন্তানদের সঠিক আকিদার ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসা কার্ডিফ আগামী ৬ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করবে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির এক সভা গত ১০ আগস্ট বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলামের পরিচালনায় এতে গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং
আগামী ৩১ আগস্ট প্যারেন্টস মিটিংয়ের তারিখ ধার্য করা হয়।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ ও সেক্রেটারি আনসার মিয়া, দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসার ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর দিলোয়ার আলী, ভাইস প্রেসিডেন্ট ক্বারী নূরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি সিনিয়র সাংবাদিক, কমিউনিটি লিডার মকিস মনসুর, সাংগঠনিক সম্পাদক আসকর আলী, সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মো আনোয়ার, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, তৈমুছ আলী, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মো মোজাম্মেল আলী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম বাবু ও অভিভাবক সৈয়দ কাহের।
দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসা ২০২৫-০৬ সেশনের কার্যকরী কমিটিতে রয়েছেন চেয়ারপার্সন এম এ হান্নান, ভাইস চেয়ারপার্সন কাউন্সিলর দিলোয়ার আলী, ভাইস চেয়ারপার্সন ক্বারী নূরুল ইসলাম ও ক্বারী শাহ মো তাসলিম, সেক্রেটারি প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক মো মকিস মনসুর, ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, অর্গানাইজিং সেক্রেটারি আসকর আলী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম বাবু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মো মোজাম্মেল আলী, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা ফারুক আহমদ, মাওলানা কাজী ফয়জুর রহমান, মাওলানা আব্দুল মুক্তাদির, আব্দুল আহাদ চৌধুরী, শাহ মো আলী আকবর, আনসার মিয়া, তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, আব্দুল কাদির, সৈয়দ কাহের, অজিহুর রহমান মিজান ও বিলাল খান।