সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জের মেয়ে সানজিদা সরকার সিলেট বিভাগে সেরা হয়েছেন।
তিনি সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকার মো সাহিদুল হক সরকার ও সাদিকা আক্তার জলির মেয়ে।
সোমবার সকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি-২০২২ প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোডের্র চেয়ারম্যান মো আলী আকবর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ড অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড মো ওমর ফারুক।
এ বছর সারা বাংলাদেশ থেকে সকল কারিগরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৪০ জনকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগ থেকে বৃত্তিপ্রাপ্ত ৬ জনের মধ্যে সানজিদা সরকার মেধা তালিকায় শীর্ষে রয়েছেন।
সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ফিস কালচার এন্ড ব্রিডিং ট্রের্ড থেকে সানজিদা সরকার ২০২১ সালে জিপিএ ৫ পেয়েছেন। তিনি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ সুনামগঞ্জের নির্বাহী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং চন্দ্রমল্লিকা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো মিজানুল হক সরকারের ভাতিজি।