কানাইপুর বিদ্যালয়ে শহীদ দিবসে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত February 22, 2023
কানাইপুর বিদ্যালয়ে শহীদ দিবসে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নবীগঞ্জ প্রতিনিধি : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে প্রভাতফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো আব্দুর রহিম, সহসভাপতি মো কবির মিয়া, সহকারী শিক্ষক অঞ্জলি রানী দাশ, হাসনা খানম, কলি চক্রবর্ত্তী ও শুভ্রা পাল।