সিলেটের কানাইঘাট থানা পুলিশ ২১০ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে।
কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মার নির্দেশনায় অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান, এসআই মো সোহেল মাহমুদ, এসআই অরূপ সাগর গুপ্ত কমল, এসআই মজিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান চালানো হয়।
অভিযানে বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটে কানাইঘাট পৌরসভার উত্তর গোবিন্দপুর এলাকায় আজমল হোসেন কালাকে (৩০, পিতা মৃত আব্দুল জলিল, নিজ চাউরা উত্তর, বর্তমান ঠিকানা উত্তর গোবিন্দপুর, কানাইঘাট, সিলেট) তার ভাড়া করা বাসা হতে ২১০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।
কানাইঘাট থানায় মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তথ্য বিবরণী