কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত February 9, 2024
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ৮ ফেব্রুয়ারি দিনগত রাতে কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এএসআই মোসাহিদ মিয়া ও এএসআই রায়হান মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতারি অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভুক্ত আসামি উপজেলার অধিবাসী আতাউর রহমান (মৃত আব্দুর রশিদ, বড়বন্দ ১ম খণ্ড) ও আব্দুল হান্নানকে (পিতা মৃত রফিকুল হক, বাউরবাগ) করে।
আসামিদের চালান মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।