কানাইঘাট থানা পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত October 21, 2023
কানাইঘাট থানা পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারায়ণপুর ও সোনারখেওড় এলাকা থেকে থানার গণধর্ষণ মামলার আসামি আব্দুল করিম (পিতা মৃত শামীম আহমদ, নারায়ণপুর), বুরহান উদ্দিন (পিতা আনিছুল হক, সোনার খেওড়) ও জসিম উদ্দিনকে (পিতা সাজ্জাদুর রহমান, নারায়ণপুর) গ্রেফতার করে। সবার বাড়ি কানাইঘাট উপজেলায়।
আসামিদের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে মাকে গণধর্ষণের অভিযোগে মামলা রয়েছে।