সিলেটের কানাইঘাট উপজেলায় পুলিশ ৪টি সাজা পরোয়ানাসহ মোট ৮টি পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল রবিবার, ৩০ এপ্রিল দুপুর দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এএসআই অলিউল হাসানের নেতৃত্বে ঢাকার মিরপুর-১ হতে ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হেলাল উদ্দিনকে (পিতা মাওলানা আব্দুস সালাম, লামা দলইকান্দি, কানাইঘাট, সিলেট) র্যাব ৩-এর সহযোগিতায় গ্রেফতার করে।
অপর একটি আভিযানিক দল সোমবার, ১ মে এসআই মাসুম আলম ও এএসআই রায়হান মিয়ার নেতৃত্বে সাজা পরোয়ানাভুক্ত আসামি মো আব্দুস শহিদকে (পিতা ইউসুফ আলী, বড়দেশ বাজার, কানাইঘাট, সিলেট) কানাইঘাট উপজেলা গাছবাড়ী এলাকা থেকে ভোর সাড়ে ৪টায় ও সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজান আহমদকে (পিতা ইব্রাহীম আলী, মানিকপুর ডালাইচর, কানাইঘাট, সিলেট) উপজেলার সড়কের বাজার এলাকা হতে ভোর সাড়ে ৫টায় গ্রেফতার করে।