সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ২ জনসহ ৩ জন গ্রেফতার হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে কানাইঘাট থানা এলাকায় ও সিলেট মহানগরীতে গ্রেফতারি অভিযান পরিচালনা করে কানাইঘাট থানার হত্যা মামলার আসামি খলিলুর রহমান খলিলকে (পিতা মৃত তজম্মুল আলী তজাই মিয়া, হারাতৈল মাঝবড়াই, কানাইঘাট, সিলেট) এবং সাজা পরোয়ানাভুক্ত আসামি সিহাব উদ্দিন (পিতা ইব্রাহিম আলী সোনাতলারকান্দি, কানাইঘাট, সিলেট) ও মো রাসেল আহমদকে (পিতা নূরুল ইসলাম, পাত্রমাটি, কানাইঘাট, সিলেট) বৃহস্পতিবার, ২ মে দিনগত রাতে গ্রেফতার করা হয়। তথ্য বিবরণী