কানাইঘাটে সম্প্রীতি সমাবেশ শনিবার || প্রধান অতিথি জেলা প্রশাসক

প্রকাশিত September 16, 2022
কানাইঘাটে সম্প্রীতি সমাবেশ শনিবার || প্রধান অতিথি জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট উপজেলায় শনিবার, ১৭ সেপ্টেম্বর দুপুর ২টায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
কানাইঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কানাইঘাট উপজেলা প্রশাসন এই সামাজিক সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে।