সিলেটের কানাইঘাট থানা পুলিশ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফখরুল ইসলাম বকুলকে (৪০) গ্রেফতার করেছে।
তার বাবার নাম মোহাম্মদ আলী (মৃত)। বাড়ি উপজেলার দুর্গাপুর গ্রামে। বৃহস্পতিবার, ২৯ মার্চ রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম (কান্দিগ্রাম) গ্রামের মন্তাজ আলী ময়নার কানাইঘাট উপজেলার চতুলবাজারে দীর্ঘদিনের মুদি দোকান ছিল। তার ছেলে উসমান গণি নিশাত (১৮) তাকে ব্যবসার কাজে সহায়তা করতো।
২০১৫ সালের ৩০ জুন রাত অনুমান রাত ১০টায় ছেলেকে দোকানে রেখে পিতা বাড়িতে চলে যান; কিন্তু পরদিন পর্যন্ত সে বাড়িতে না ফেরায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ২ জুলাই দুপুর ১২টার দিকে কানাইঘাট উপজেলার দুর্গাপুর গ্রামে তাহির আলীর ধান ক্ষেত সংলগ্ন কেয়াবনে উসমান গণি নিশাতের জবাই করা মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে উসমান গণি নিশাতের পিতা মন্তাজ আলী ময়না বাদি হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার রায়ে ফখরুল ইসলাম বকুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এর পর থেকে সে পলাতক ছিল। তথ্য বিবরণী