সিলেটের কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজার এলাকা থেকে ২১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ একজন গ্রেফতার হয়েছে।
সিলেট জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে রবিবার, ২৩ এপ্রিল রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার কালিনগর গ্রামের নাহিদ আহমদের ছেলে মাদক ব্যবসায়ী রুবেল আহমদকে এই মদসহ হাতেনাতে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।