কানাইঘাটে পুলিশের অভিযানে ৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ১

প্রকাশিত October 12, 2023
কানাইঘাটে পুলিশের অভিযানে ৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ১

সিলেটের কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে।
কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই (নি) মুহাম্মদ নঈম উদ্দিনের নেতৃত্বে বুধবার, ১১ অক্টোবর বিকালে কানাইঘাট নয়াতালুক গ্রামে হেলাল আহমদের ভূষিমালের দোকানে হতে নাজিম উদ্দিন (পিতা ফয়েজ আহমদ, সোনাতনপুঞ্জি, কানাইঘাট, সিলেট) নামের একজনকে জাল ৫০০ টাকার ১৪টি নোটসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে কানাইঘাট থানায় মামলা দায়ের হয়েছে। তথ্য বিবরণী