কানাইঘাটে অভিযানে সোয়া লাখ শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়ি জব্দ

প্রকাশিত September 8, 2023
কানাইঘাটে অভিযানে সোয়া লাখ শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়ি জব্দ

সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ হয়েছে।
শুক্রবার, ৮ সেপ্টেম্বর সকালে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ দ্বিতীয়খণ্ড এলাকায় সুরইঘাট-বাগরাগামী কাঁচা রাস্তার উপর হতে ২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের এই বিড়ি জব্দ করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছে।
পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশের আভিযানিক দলের গ্রেফতারি অভিযান অব্যাহত আছে। তথ্য বিবরণী