কানাইঘাটের ঝিঙ্গাবাড়িতে বন্যার্তদের মধ্যে লায়ন্স ক্লাবের অর্থ বিতরণ

প্রকাশিত July 2, 2022
কানাইঘাটের ঝিঙ্গাবাড়িতে বন্যার্তদের মধ্যে লায়ন্স ক্লাবের অর্থ বিতরণ

সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ঝিঙ্গাবাড়ি সিনিয়র ফাজিল মাদরাসা মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ জন নারী-পুরুষের মধ্যে এক হাজার টাকা করে মোট এক লাখ টাকা বিতরণ করা হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজের ১৯তম ব্যাচের আর্থিক সহায়তায় ও লায়ন্স ক্লাব অব সিলেটের সার্বিক সহযোগিতায় অর্থ বিতরণকালে লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট ২০২১-২২ লায়ন মুহিতুর রহমান এমজেএফের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন আব্দুল্লাহ আল শেমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, লায়ন ডা এস এম জামান চৌধুরী বাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মেডিক্যাল কলেজের ১৯তম ব্যাচের অন্যতম সংগঠক লায়ন ডা এম এ গফফার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লায়ন ফজলুল বাসিত বেলাল, লায়ন হুমায়ুন কবির ও লায়ন দেলোয়ার হোসেন।-সংবাদ বিজ্ঞপ্তি