সিলেট মহানগরীর কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ উৎসব অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।
কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন সানজিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাকটর আনিছুজ্জামান ভূঁইয়া ও সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ। আরও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুর রহমান বাদশা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষক ও অবিভাবকদের ভূমিকা পালনের আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি