সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে।
বৃহস্পতিবার দিনভর কলকলিয়া হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কলকলিয়া ইউনিয়ন ডেভেলাপমেন্ট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্যাম্পে ৫ শতাধিক মানুষকে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।
মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের স্পন্সর কোম্পানি হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা ফজলুর রহিম কায়সার ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক মোস্তাক আহমদ। উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক মিয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন ডেভেলাপমেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবিদ কোরেইশী ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো জসিম উদ্দিন।
কলকলিয়া ইউনিয়ন ডেভেলাপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ও উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের স্পন্সর কোম্পানির পরিচালক ড সানোয়ার ইসলাম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন, প্রফেসর ডা নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ডা আল মোহাইমিন, সহযোগী অধ্যাপক ডা খন্দকার আবু তালহা, সহকারী অধ্যাপক ডা ফারাহানা সেলিনা ও ডা তাহফিম আহমদ রিফাতের নেতৃত্বে ৩০ জনের একটি মেডিক্যাল টিম।-সংবাদ বিজ্ঞপ্তি