কম খরচে জটিল রোগের চিকিৎসসেবা দিবে জীবনজ্যোতি হাসপাতাল

প্রকাশিত April 22, 2024
কম খরচে জটিল রোগের চিকিৎসসেবা দিবে জীবনজ্যোতি হাসপাতাল

ভারতের শিলচরে অবস্থিত জীবনজ্যোতি হাসপাতাল কম খরচে জটিল রোগের চিকিৎসসেবা দিবে।
সোমবার, ২২ এপ্রিল (৯ বৈশাখ) সিলেট মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক স্বরূপ সিনহা জানান, কোনো রোগী জীবনজ্যোতি হাসপাতালের চিকিৎসা নিতে সিলেট থেকে রওয়ানা হওয়ার আগে যোগাযোগ করলে তার যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা থাকবে। এজন্য কোনো সার্ভিস চার্জ লাগবেনা। জটিল রোগী হলে থাকবে অ্যাম্বুলেন্স। সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ৫ হাজারের মতো পরীক্ষা করা হয়।
তিনি জানান, তাদের হাসপাতালে রোগীদের জন্য সবধরনের ব্যবস্থা আছে। রোগীর স্বজনরা যাতে নিরাপদে সেখানে থাকতে পারেন সেজন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। কোন ফি ছাড়াই ‘অ্যাপয়মেন্ট’ নেওয়া যায়। জটিল নিউরো, কিডনি ট্রান্সপ্লান্টেশন, হৃদরোগ, সার্জারি, বন্ধ্যাত্ব, প্রোস্টেট ক্যানসার, নাক, কান ও গলার রোগসহ সবধরনের রোগের চিকিৎসা করা হয়। এছাড়া অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞও রয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জটিল বন্ধ্যাত্ব রোগের চিকিৎসার জন্য রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা দীর্ঘদিন এ বিষয়ে গবেষণা করে জটিল সব অপারেশন করে শতভাগ সফলতাও পেয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক পার্থ প্রতীম দত্ত, রত্নদীপ বসু ও সৌরভ দাস। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় সাংবাদিকরা মেডিক্যাল ভিসা নিয়ে জটিলতা দূর করার জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।