নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রতন শুভকার হত্যা মামলায় অভিযুক্ত একজনকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, জেলার কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগান এলাকার বাদ্যকার ও বাদ্যযন্ত্র ব্যবসায়ী রতন শুভকার গত ১০ ফেব্রুয়ারি একই এলাকায় একটি বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্র বাঁজাতে যায়। সেখান থেকে বিকেল ৪টার দিকে বাড়ি ফিরে।
পরদিন অনুমানিক সকাল ১১টায় মোবাইল ফোনের মাধ্যমে পিত্রালয়ে অবস্থানরত রতন শুভকারের স্ত্রী জানতে পারেন যে, তার স্বামীর মাথা, গলা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর চা বাগানের একটি গাছে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সনাক্ত করেন।
এ ঘটনায় স্ত্রী কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১১টায় জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দ্রবাগ এলাকায় অভিযান পরিচালনা করে রতন শুভকার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মিঠুন তাঁতীকে (৩১, পিতা মৃত কমল তাঁতী, চাম্পারায় চা বাগান, কমলগঞ্জ, মৌলভীবাজার) ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।