কমলগঞ্জে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত December 13, 2025
কমলগঞ্জে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের কমলগঞ্জে ৫৪ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে মিহির কর্মকারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে পলায়নরত অবস্থায় আটক করে।
পরে তার ঘর থেকে ১টি সাদা প্লাস্টিকের কনটেইনার ভর্তি ৫৪ লিটার দেশীয় মদ জব্দ এবং মিহির কর্মকারকে (৫০, পিতা রতন কর্মকার, ফুলবাড়ী, কমলগঞ্জ, মৌলভীবাজার) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামতসহ কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।