নিজস্ব প্রতিবেদক : ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কার্টন সিগারেট ও ৮ কেজি জর্দা আটক করেছে।
শনিবার, ১৩ জুলাই (২৯ আষাঢ়) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের ফ্লাইট (BG-201) সিলেট থেকে ম্যানচেস্টার যাত্রী মো লিয়াকত আলীর ল্যাগেজ থেকে এসব পণ্য আটক করা হয়।
এই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ৭ এপিবিএন ইন্টেলিজেন্স টিম তাকে অনুসরণ করে বিমানবন্দর কাস্টমসের সহযোগিতায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার স্ক্যানিং মেশিনে ল্যাগেজ স্ক্যানিং করে ৫ কার্টন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দা আটক করে।
জব্দকৃত সিগারেট ও জর্দার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা বলে ৭ এপিবিএনের তথ্য বিবরণীতে জানানো হয়েছে।