ওসমানীর ফরেনসিক মেডিসিনে নতুন বিভাগীয় প্রধান

প্রকাশিত October 11, 2017
ওসমানীর ফরেনসিক মেডিসিনে নতুন বিভাগীয় প্রধান

সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগীয় প্রধান হিসেব সহকারী অধ্যাপক ডা শামসুল ইসলাম দায়িত্ব লাভ করেছেন।
মঙ্গলবার তার কাছে এ দ্বায়িত্ব হস্তান্তর করেন সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা আবুল মনসুর। এর আগে ডা শামসুল ইসলাম এ বিভাগের প্রভাষক ছিলেন।
ডা শামসুল ইসলাম ২০০৭ সালে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।
পরবর্তী সময়ে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
তার স্ত্রী ডা ফারহানা বিনতে আলী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন।