ওসমানীনগর থেকে চুরি হওয়া অটোরিকশা গোয়াইনঘাটে উদ্ধার || গ্রেফতার ২

প্রকাশিত April 3, 2024
ওসমানীনগর থেকে চুরি হওয়া অটোরিকশা গোয়াইনঘাটে উদ্ধার || গ্রেফতার ২

সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে চুরি হওয়া সিএনজি অটোরিকশা গোয়াইনঘাট উপজেলা থেকে উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার, ৩ এপ্রিল (২০ চৈত্র) রাত ৩টার দিকে ওসমানীনগর থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা মো দুলাল আহমদ (৩৬, পিতা মৃত হানিফ আলী, সুন্দরগাঁও, গোয়াইনঘাট, সিলেট) ও মো নজির মিয়াকে (২৪, পিতা মো আশিদ আলী, কচুয়ারপাড়, গোয়াইনঘাট, সিলেট) আটক করে।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজত হতে চোরাই সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। তথ্য বিবরণী