নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর থানা পুলিশের অভিযানে ১৫০ বস্তা ভারতীয় জিরাসহ একজন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) সকাল অনুমান ১০টয় ওসমানীনগর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার তাজপুর বাজারে চেক পোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকা গামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৫০ বস্তা ভারতীয় জিরা জব্দ করে।
একই সঙ্গে ভারতীয় জিরা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিসহ মো মইন ঊদ্দিন (৩৫, পিতা ইউসুফ আলী, পাতনী হাদারপাড়, গোয়াইনঘাট, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
সে ও তার সহযোগীর বিরুদ্ধে ওসমানীনগর থানার মামলা রুজু করা হয়েছে।