সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের সুরিকোনা গ্রামে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া বিকেলে উপজেলার দয়ামীর ইউনিয়নের পারকুল মাদরাসা ও খন্দকার বাজারে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ড ওয়ালী তছর উদ্দীন এমবিই, পরিচালক প্রফেসর ডা আজির উদ্দীন আহমদ, পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, দয়ামীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মশাহিদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো মুহিব হাসান, মিজানুর রহমান, জুয়েল আহমদ, এনামুল ইসলাম হিরা মেম্বার, আফজারুল হক মেম্বার, সেবুল মিয়া মেম্বার, তাজুল ইসলাম ও মাহমুদ হোসেন।-সংবাদ বিজ্ঞপ্তি