ঐতিহাসিক সাতই মার্চ যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দলের সিলেট মহানগর শাখা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, এ দিন সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বিকেল ৩টায় তালতলায় গুলশান সেন্টারে আলোচনা সভা।
কর্মসূচিতে মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি