সিলেট মহানগর পুলিশ-এসএমপি গোয়েন্দা বিভাগের অভিযানে ৩ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা মূল্যের ভারতীয় চিনি ও একটি পিকআপ ট্রাকসহ ৩ জন গ্রেফতার হয়েছে।
উপ পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিকনির্দেশনায় সোমবার, ১ রাত পৌণে ৪টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির শাহপরাণ (র) থানাধীন চকগ্রাম দাসপাড়ায় সিলেট-জাফলং মহাসড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় বহর আবাসিক এলাকার মো লিটন মিয়া (২৮, পিতা মৃত জাবেদ মিয়া) ও সোহেল মিয়া (২৭, পিতা- মৃত ছিদ্দেক আলী) এবং মুসা মিয়াকে (২১, পিতা আব্দুল মতিন, উমনপুর, জৈন্তাপুর, সিলেট) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৬১ বস্তায় এই ভারতীয় চিনি এবং পণ্য পরিবহন কাজে ব্যবহৃত একটি নম্বর বিহীন পিকাপ ট্রাকও জব্দ করা হয়।
আসামিগণের বিরুদ্ধে শাহপরাণ (র) থানায় মামলা রুজু করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি