সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমা থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৯ জুয়ারি গ্রেফতার হয়েছে।
উপপুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় বৃহস্পতিবার, ২৭ জুন (১৩ আষাঢ়) সন্ধ্যা পৌণে ৬টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার চাঁদনীঘাট মাছবাজারে খালি জায়গায় জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে।
এ সময় আসামি আলী ইসলাম (৩০, পিতা মহব্বত আলী, মোহম্মদপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা বউ বাজার, ছড়ারপাড়, সিলেট), জামাল মিয়া (২৫, পিতা শাহ আলম, মলইছড়া, কুলাউড়া, মৌলভীবাজার বর্তমানে ভাসমান), বদরুল ইসলাম (২৮, পিতা মৃত তোতা মিয়া, মীরেরগাঁও, জালালাবাদ, সিলেট), আবুল কালাম (৫৫, পিতা মৃত বুলু মিয়া, ছবরিয়া, জকিগঞ্জ, সিলেট, বর্তমান ঠিকানা আবুল মিয়ার কলোনি, ঝালোপাড়া, দক্ষিণ সুরমা, সিলেট), আশরাফ মিয়া (৫৬, পিতা আব্দুর রউফ, বকডহর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা দুলাল মিয়ার কলোনি, জল্লারপাড়, সিলেট), মো রবিউল আওয়াল (৩০, পিতা মো ইসরাফিল, শাহপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ বর্তমান ঠিকানা বাচন মিয়ার কলোনি, ছড়ারপাড়, সিলেট), মিজান মিয়া (৪৪, পিতা মৃত তোফাজ্জল মিয়া, বাসা নং ১৪, বুরহানবাগ, টিলাগড়, সিলেট), মিজানুর রহমান (২৯, পিতা ফরিদ মিয়া, ধুলিয়াঘাটুয়া, বানিয়াচং, হবিগঞ্জ বর্তমান ঠিাকান বাসা নং ৬, রোড নং ২৪, ঘাসিটুলা, সিলেট) ও মাহফুজ মিয়াকে (২৮, পিতা ইসলাম উদ্দিন, শরীফনগর, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ, বর্তমান ঠিকানা জল্লারপাড়, সিলেট) জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। তথ্য বিবরণী