নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপি অক্টোবর মাসে বিভিন্ন অপরাধে ৭২৫ জনকে গ্রেফতার, প্রায় ২ হাজার যানবাহন আটক এবং বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে।
এসএমপির মিডিয়া সেল জানায়, এক মাসে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চোর ৫৬, ছিনতাইকারী ১৭, মাদক ব্যবসায়ী ৬৩, জুয়াড়ি ১২২, অসামাজিক কাজে জড়িত ১৯ এবং ৬টি হোটেল সিলগালাকালে উদ্ধার ১৪। অন্যদেরকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৯৯১টি যানবাহন আটক করা হয়।
এই সময়ে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ১৭৩০ পিস, গাঁজা ৪ কেজি ২২০ গ্রাম, বিদেশী মদ ৭১৩ বোতল, চোলাই মদ ১৪৫ লিটার ও ফেন্সিডিল ২১ বোতল।
ভারতীয় অবৈধ পণ্যগুলো হলো ৭ হাজার ৯২০ কেজি পিঁয়াজ, ৩১ পিস কাতান শাড়ি, ৩ হাজার ৭৪৩ পিস চকলেট, ১ হাজার ৪২৫টি মেন্টস রেনবো চকলেট, ৪ লাখ ২০ হাজার শলাকা নাসিরুদ্দীন বিড়ি, ৩৬৩ পিস সাবান, ৬৪ পিস কম্বল, ২ হাজার ৭১ পিস শাড়ি, ৩১ প্যাকেট চকলেট, ১ হাজার ৬০০ পিস স্কিন কেয়ার ক্রিম, ১ লাখ ৬৮ হাজার শলাকা বিড়ি, ৩৫ হাজার ২২০ টাকার বিভিন্ন ধরনের চকলেট ও প্রসাধন সামগ্রী, ৯ হাজার ২১৪ কেজি চা পাতা, ১ হাজার ৪৪০ কেজি কেনু, ৫২ বস্তা জিরা ও ২৬টি মোবাইল হ্যান্ডসেট।
এছাড়াও ৭৭০ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।