বিভাগীয় পর্যায়ে এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রয়, বিপণন, প্রচার ও প্রসারে সহযোগিতার এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনব্যাপী ’বিভাগীয় পণ্যমেলা’ আগামী নভেম্বর মাসে সিলেট মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগের ৪ জেলার যেসব উদ্যোক্তা স্থানীয়ভাবে পণ্য ও সেবা উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে মেলায় অংশগ্রহণে প্রাধান্য দেওয়া হবে।
অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা। আর কোন ফি নেই। মেলাতে ক্রেতা সমাগম বৃদ্ধির জন্য বিজ্ঞাপন, ব্যানার, পোস্টার ও মাইকিংসহ মেলাস্থলে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।
এই বিভাগীয় পণ্যমেলায় অংশগ্রহণে ইচ্ছুক এসএমই উদ্যোক্তাদের আগামী ৭ আগস্টের মধ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে (চেম্বার বিল্ডিং, জেল রোড, সিলেট) যোগাযোগ করে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : সানু উদ্দিন রুবেল (০১৬০৯-৯১৯৪৪১) অথবা সাঈদ খান আকাশ (০১৭৮১-৬০৭১৫১) অথবা ইউনা আলম (০১৭৮২-৫৭৯৫৬৭), ই-মেইল : sylhetchamber@gmail.com । সংবাদ বিজ্ঞপ্তি