এশিয়ান টেলিভিশনের ডিএমডির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত February 10, 2023
এশিয়ান টেলিভিশনের ডিএমডির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : এশিয়ান টেলিভিশনের ডিএমডি (অপারেশন্স) সাজ্জাদ হোসেন রশীদ পারভেজের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন জামে মসজিদে এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলীর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহান আল্লাহতালার কাছে সাজ্জাদ হোসেন রশীদ পারভেজের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়াও এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর রশীদ সিআইপিসহ প্রতিষ্ঠানটির সকল সাংবাদিক ও কলাকুশলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে শিরণি বিতরণ করা হয়।