সুইজারল্যান্ডে ১১৪ তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছে।
মঙ্গলবার (৯ জুন/২৬ জ্যৈষ্ঠ) অনুষ্ঠিত বৈঠকে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো আব্দুর রহমান তরফদার।
বৈঠক পরিচালনা করেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদ সোবহান।
বৈঠকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মন্ত্রী ও ডেলিগেট প্রধানরা উপস্থিত ছিলেন।
আঞ্চলিক সম্পর্ক জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি