মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ইয়াং ইকোনমিস্ট ফোরামের সাধারণ সভা, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরামের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ তাহের বিল্লাল খলিফা, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান ড মোহাম্মদ জামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক আশিকুর রহমান ও নৌরুশ জাহান দিনার।
তারা সংগঠনের কার্যাবলীর উপর আলোকপাত করেন। সভায় বিদায়ী কমিটির সহসভাপতি নোমানুর রহমান এবং সাধারণ সম্পাদক তাসফিয়া তাহরাও বক্তব্য রাখেন।
পরে ড তাহের বিল্লাল খলিফা চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে অর্থনীতি বিভাগের প্রভাষক আশিকুর রহমান সভাপতি, প্রভাষক নৌরুশ জাহান দিনার কোষাধ্যক্ষ, অনন্যা ভৌমিক ও মিনহাজুল ইসলাম ফারদিন জ্যেষ্ঠ সহসভাপতি, অন্নপূর্ণা দেবনাথ জুঁই সহসভাপতি ও শাহরিয়ার জামান সাধারণ সম্পাদক হয়েছেন। অন্যান্য ১০টি পদে অর্থনীতি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করে।
দায়িত্ব গ্রহণ করে নবগঠিত কমিটির আশিকুর রহমান ও অনন্যা ভৌমিক সবার সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি