এবার জালালাবাদ ইউনিয়নে একটি নৌকা দিলো ওয়ার্ল্ড ভিশন

প্রকাশিত October 26, 2022
এবার জালালাবাদ ইউনিয়নে একটি নৌকা দিলো ওয়ার্ল্ড ভিশন

বন্যার সময় মানুষকে উদ্ধার কাজে ব্যবহারের জন্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে একটি নৌকা দিয়েছে।
বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাকের নিকট নৌকাটি হস্তান্তর করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বন্যার সময় এই নৌকার মাধ্যমে জনগণকে উদ্ধারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এলাকার অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সার্বিক সমন্বয়ে বিশেষ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে দুর্যোগকালীন সার্বিক উন্নয়ন সহযোগী হিসেবে সবসময় সরকারের পাশে থাকবে।
উল্লেখ্য, এবারের প্রলয়ংকরী বন্যার সময়ে সিলেট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সদর উপজেলার হাটখোলা ও কান্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট আরও দুটি নৌকা হস্তান্তর করে।-সংবাদ বিজ্ঞপ্তি