এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের শোক

প্রকাশিত September 12, 2023
এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের শোক

মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বড়লেখা জুড়ি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মৌলভীবাজার মৌমাছি কণ্ঠ’র সম্পাদকমণ্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের বর্তমান সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব ও ট্রেজারার মোহাম্মদ ফয়ছল মনসুর সহ অন্যান্য নেতা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এবাদুর রহমান চৌধুরী ছাত্র জীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর আইনজীবী হিসেবে যোগ দেন মৌলভীবাজার মহকুমা উকিল বারে। পাশাপাশি দায়িত্ব পালন করেন মহকুমা জাসদ সভাপতিন। এরপর তিনি জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।
অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী মৌলভীবাজার-১ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি