এফবিসিসিআই ও হবিগঞ্জ চেম্বারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 16, 2023
এফবিসিসিআই ও হবিগঞ্জ চেম্বারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের শিরিষতলায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সহসভাপতি মফিজুর বাচ্চা, রেডক্রিস্টেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সফিকুল বারী আওয়াল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর।