এফবিসিসিআই ও সিলেট চেম্বারের নিরাপদ কর্মপরিবেশ কর্মশালা

প্রকাশিত February 6, 2023
এফবিসিসিআই ও সিলেট চেম্বারের নিরাপদ কর্মপরিবেশ কর্মশালা

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেইফটি সেলের উদ্যোগে ও এফবিসিসিআইর সেইফটি কাউন্সিলের সহযোগিতায় ‘নিরাপদ কর্মপরিবেশ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রবিবার অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী পর্বে এফবিসিসিআইর সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অর্ডিটের মো মঞ্জুর কাদের খান বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-আইএলওর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এফবিসিসিআইর সেইফটি কাউন্সিল কাজ করছে। এ লক্ষ্যে সেইফটি কাউন্সিল ৪টি চেম্বার অব কমার্সসহ দেশব্যাপী বিভিন্ন সংগঠনে ১৬টি সেইফটি সেল গঠন করেছে। এছাড়াও বড় বড় প্রতিষ্ঠান সমূহে সেইফটি কমিটি গঠন করা হয়েছে।
সেইফটি কমিটির সদস্যগণের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান সমূহে দুর্ঘটনা কমে আসবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি