এফবিসিসিআইর কর্মশালায় সিলেট চেম্বার প্রতিনিধিদের অংশগ্রহণ

প্রকাশিত October 1, 2022
এফবিসিসিআইর কর্মশালায় সিলেট চেম্বার প্রতিনিধিদের অংশগ্রহণ

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইএর সেইফটি কাউন্সিলের উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-আইএলওর কারিগরি ও আর্থিক সহযোগিতায় কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার সকালে ঢাকায় এফবিসিসিআই কার্যালয়ে কমর্শালা উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো জসিম উদ্দিন।
উদ্বোধন পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
প্রশিক্ষণ কর্মশালায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সদস্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
অংশগ্রহণকারীগণ হলেন সিলেট চেম্বারের এক্সিকিউটিভ অফিসার মো শাহআলম রাফি, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপসহকারী প্রকৌশলী আবুল হাসনাত মোফাজ্জল করিম, হোটেল নির্ভানা ইনের সেফটি অফিসার এস এম শাব্বির আমীন তাহমিদ, বারাকা পাওয়ার লিমিটেডের উপব্যবস্থাপক এ টি এম মুরাদ, খাদিম সিরামিক্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো নূরুজ্জামান ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপক মো সাঈদ খান।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশের ১৬টি চেম্বার ও এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি