এনইইউবি বিজনেস ক্লাবের উদ্যোগে বিজনেস কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত October 16, 2023
এনইইউবি বিজনেস ক্লাবের উদ্যোগে বিজনেস কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাবের উদ্যোগে বিজনেস কুইজ প্রতিযোগিতা-২০২৩ সোমবার, ১৬ অক্টেবর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়।
এনইইউবি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো মিজানুর রহমান, সহকারী অধ্যাপক নূর জাহান শিমু, মো আমির হোসেন, ইশরাত শারমিন লিসা ও সামিহা সানজানা।
প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।
উল্লেখ্য, ১৭ ও ১৮ অক্টোবর এনইইউবি বিজনেস ক্লাবের উদ্যোগে প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি