এনইইউবি ক্যাম্পাসে এসিআই ও রূপায়নের অংশগ্রহণে ‘জব ফেয়ার’

প্রকাশিত August 18, 2023
এনইইউবি ক্যাম্পাসে এসিআই ও রূপায়নের অংশগ্রহণে ‘জব ফেয়ার’

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এনইইউবির শেখঘাট ক্যাম্পাসে এসিআই লিমিটেড ও রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের যৌথ অংশগ্রহণে দিন ব্যাপী ‘জব ফেয়ার’ আগামী ২৪ আগস্ট, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীসহ ডিগ্রিধারী চাকরি প্রার্থীরা এতে অংশ গ্রহণ করতে পারবেন।
মেলায় এসিআই লিমিটেড ও রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষ থেকে উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করবেন।
নির্বাচিত প্রার্থীদের এসিআই লিমিটেড ও রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে।
এছাড়াও এ ‘জব ফেয়ার’ থেকে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ভবিষ্যতে বিভিন্ন পদে নিয়োগ দানের জন্য বিবেচনায় রাখা হবে।
মেলা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। আগ্রহী চাকরি প্রার্থীগণকে এতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি