এনইইউবি ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশিত June 20, 2017
এনইইউবি ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিল

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংলিশ কাউন্সিলের উদ্যোগে রবিবার মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপাচার্য অধ্যাপক ড আতফুল হাই শিবলী, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড তোফায়েল আহমদ, এ্যাপ্লাইড স্যোসিওলোজি অ্যান্ড স্যোসাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান মো তানভীর আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীর প্রধান আবুল হাসনাত ইবনে আবেদীন এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো শামসুল কবির সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।