এনইইউবিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত September 4, 2023
এনইইউবিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা জ্ঞাপন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সামার-২০২৩ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ এবং সহকারী জজ হিসেবে নিযুক্ত হওয়ায় আইন ও বিচার বিভাগের প্রাক্তন ছাত্র মো তানভির আহমেদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৪ সেপ্টেম্বর উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মঞ্জুর কাদের শাফী চৌধুরী এলিম, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডা রনজিৎ কুমার দে ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো হারুনুর রশীদ।
ইংরেজি বিভাগের প্রভাষক বুশরা জান্নাতের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী। পরে জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। প্রাক্তন শিক্ষার্থী মো তানভির আহমেদকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থী জয় ও সাদিয়া এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য ও অতিথিবৃন্দ।
উল্লেখ্য, তিনি ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০২১ এ মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, শিক্ষকবৃন্দ সবসময়ই শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত আন্তরিক থাকেন।
পরে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড কসমিক রের সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি